1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

কমলাকে বহনকারী বিমানের জরুরি অবতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩৯ Time View

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রথম বিদেশ সফরেই বাধার মুখে পড়েছেন। গুয়েতেমালা সফরে যাওয়ার পথে তাকে বহনকারী বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। রোববার (৬ জুন) উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের জরুরি অবতরণ করাতে হয় বলে এনডিটিভি জানিয়েছে।

বিমান থেকে নামার পর কমলা হ্যারিস ওয়াশিংটনের উপকণ্ঠে জয়েন্ট অ্যান্ড্রু বেসে গণমাধ্যমকে বলেন, ‘আমি ভালো আছি, আমি ভালো আছি। আমরা সবাই প্রার্থনা করেছি। তবে সবাই ভালো আছি।’

কমলা হ্যারিসের মুখপাত্র সিমন স্যান্ডার্স বলেন, ‘জরুরি অবতরণের পর হ্যারিসের বিমান পরিবর্তন করা হয়। কোনো বিলম্ব ছাড়াই স্থানীয় সময় রোববার সন্ধ্যায় তিনি নিরাপদে গুয়েতেমালায় পৌঁছান।’

তিনি জানান, এয়ার ফোর্স টু বিমানে করে কমলা হ্যারিসের সঙ্গে তারা গুয়েতেমালার পথে রওয়ানা হন। উড্য়নের পরপরই ক্রুরা দেখতে পান ল্যান্ডিং গিয়ার কাজ করছে না। এ কারণে অন্যান্য যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ার আশঙ্কা করছিলেন তারা। এ ছাড়া আর কোনো সমস্যা ছিল না। পরে বিমানটি জরুরি অবতরণ করে এবং জয়েন্ট অ্যান্ড্রু বেসে ফিরে আসেন তারা।

বিমানে থাকা এক সাংবাদিক বলেন, ‘উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ার থেকে অস্বাভাবিক রকমের শব্দ হচ্ছিল। তবে পরে সেটি খুবই নিরাপদে অবতরণ করে।’

চলতি সপ্তাহে গুয়েতেমালা ও মেক্সিকো সফর করবেন কমলা হ্যারিস। সফরকালে তিনি এসব অঞ্চলে করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের টিকা সরবরাহ নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া এসব অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রগামী অভিবাসীদের ভিড় নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ