1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি পদের শর্ত শিথিল কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট কিমিখ ও নয়ারকে ঘিরে অনিশ্চয়তা নিয়েই প্রস্তুত হচ্ছে বায়ার্ন হরমুজ প্রণালির প্রয়োজন ফুরাতে পারে পাঁচ বছরের মধ্যে: এইচএসবিসি প্রধান খুলনায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ রাজধানীতে ‘আন্তর্জাতিক শেফস ডে’ উদযাপন বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে: যুক্তরাজ্য বাংলাদেশ-নেপালের প্রসঙ্গ টেনে ভারতে ‘শাসন পরিবর্তন’ নিয়ে হুঁশিয়ারি আরএসএস প্রধানের নাটোরে দুর্ঘটনা: ছুটিতে ভায়রার বাড়ি যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা, পথে মেয়েসহ মৃত্যু ৭২ ঘণ্টায় দুই বার ঢাকায় ফিফার শীর্ষ কর্তা

এইচআইভি পজিটিভ নারী শরীরে ৩২ বার করোনার ধরন বদল

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৪৮ Time View

৩৬ বছর ধরে এইচআইভি ভাইরাসে আক্রান্ত এক নারী ২১৬ দিন করোনায় আক্রান্ত ছিলেন। এমনকি তার শরীরে ৩২ বারের বেশি করোনা ভাইরাসের মিউটেশন ঘটেছে। স্বাস্থ্যবিষয়ক জার্নাল মেড আর্কাইভে এমন তথ্য প্রকাশ হয়েছে। এ উদ্বেগজনক খবরে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রবিবার সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এসব জানা গেছে।

দক্ষিণ আফ্রিকার ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখতে চান গবেষকরা। প্রতিবেদনে বলা হয়েছে, কোভিডে আক্রান্ত ওই নারীর শরীরে ১৩ বার স্পাইক প্রোটিন মিউটেশন ঘটিয়েছে। পাশাপাশি ১৯ রকমের জীনগত পরিবর্তনের প্রমাণ মেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, একজন এইচআইভি পজিটিভ রোগীর করোনায় প্রাণ হারানোর আশঙ্কা সাধারণ রোগীর তুলনায় ২ দশমিক ৭৫ গুণ বেশি। যদিও সেই সংক্রমিত দক্ষিণ আফ্রিকার নারী এখনো বেঁচে আছেন।

করোনা একজনের দেহে ৩০ বারের বেশি মিউটেশন পরিবর্তন হওয়ার তথ্য গবেষণার তালিকায় নতুন করে যুক্ত হলো। গবেষণায় আরও জানা গেছে, টিবি আক্রান্তদের মধ্যে কোভিডে মৃত্যুর হার এইচআইভির রোগীর থেকে বেশি। বিশ্বজুড়ে যুক্তরাজ্য ও ভারতীয়সহ বেশ কয়েকটি শক্তিশালী ভ্যারিয়েন্টের অস্তিত্ব রয়েছে। যা দ্রুত সংক্রমণ ঘটাতে পারে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথমবারের মতো করোনা শনাক্ত হয়। এর পরই বিশ্বে মহামরি দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ