1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

যুক্তরাষ্ট্রের টিকার নির্দেশনায় বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩৯ Time View

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে, যদি তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) অনুমোদিত টিকা না নিয়ে থাকেন তাহলে আবারও তাদের টিকা নিতে হবে। ভারতীয় শির্ক্ষীদের বলা হয়েছে, যারা ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা নিয়েছেন তাদের নতুন করে স্পুটনিক-ভি টিকা নিতে হবে। নতুন সেমিস্টার শুরু হওয়ার আগেই তাদের টিকা নিয়ে নিতে হবে বলে নির্দেশ দেয়া হয়েছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এই নির্দেশনার পর শিক্ষার্থীদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। দুটি আলাদা টিকা নিলে তার প্রভাব শরীরের ওপর পড়বে কি-না সেটাই ভাবছেন তারা।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসির মুখপাত্র ক্রিস্টেন নর্ডলান্ড নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ‘যেহেতু এখন পর্যন্ত দুটি আলাদা টিকা নেয়া যাচ্ছে না, তাই দুটি আলাদা টিকা নিলে তার সুরক্ষা কিংবা কার্যকারিতা এখনও অজানা রয়েছে। কিন্তু যারা হু অনুমোদিত টিকা নেননি তাদের ২৮ দিন অপেক্ষা করে হু অনুমোদিত টিকা নিয়ে নিতে হবে।’

প্রতিবছর ভারত থেকে প্রায় দুই লাখ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এই নির্দেশের পরে দ্বিতীয়বার টিকা নেয়ার জন্য নাম নথিভুক্ত করতেই সমস্যায় পড়ছেন অনেকে। কেউ কেউ আবার দুটি টিকা নিলে তার কী প্রভাব পড়তে পারে তা ভেবেই আতঙ্কে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ