1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

বিশ্বব্যাপী করোনা শনাক্তের সংখ্যা ১৩ কোটি ৬৬ লাখ ছাড়াল

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৪৫ Time View

বিশ^ব্যাপী করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১৩ কোটি ৬৬ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ সময় সোমবার সকাল ৮টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট শনাক্তের সংখ্যা ১৩ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৩৫২। এর মধ্যে ২৯ লাখ ৪৯ হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১০ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ৬২০ জন।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৯ লাখ ১৮ হাজার ৫৯১। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৮২৯ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৫ লাখ ২৫ হাজার ৩৭৯। এর মধ্যে এক লাখ ৭০ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৫৪৩। এর মধ্যে তিন লাখ ৫৩ হাজার ২৯৩ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮৪ হাজার ৭৫৬। এর মধ্যে ৯ হাজার ৭৩৯ জনের মৃত্যু হয়েছে। উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৪২৬। এর মধ্যে চার হাজার ৬৩৬ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ