1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
আগস্টে আগের বছরের তুলনায় ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে ৩০%, তবে জুলাইয়ের তুলনায় ৫.৪% কমেছে ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার বাংলাদেশ-জাপান মেডিকেল ট্যুরিজম বাড়াতে চুক্তি সই গত নির্বাচনে দেশের মানুষ ভোট ব্যাংক ধারণার অবসান ঘটিয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের চাপে অর্থসংকটে পড়ছে কি ইরানের সামরিক বাহিনী আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী করা নিয়ে যে নির্দেশ প্রধানমন্ত্রীর মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪ জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–আলজেরিয়া চুক্তি সই বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৭ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৪৪ Time View

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। এরমধ্যে দুইজনের অবস্থা গুরুতর। এছাড়া ভূমিকম্প কবলিত বেশ কয়েকটি শহরের শতাধিক ভবন ধসে পড়েছে। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা এ তথ্য জানিয়েছে।

শনিবার (১০ এপ্রিল) দেশটির পূর্ব জাভা, বালি দ্বীপসহ বেশ কয়েকটি প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। খবর রয়টার্সের।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৮২ কিলোমিটার (৫০ মাইল)। এর কেন্দ্র ছিল পূর্ব জাভা দ্বীপের মালাং শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে। ভূমিকম্প কবলিত এলাকার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। তবে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

স্থানীয় বাসিন্দা ইডা ম্যাগফিরোহ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল এবং এটি বেশ কিছুক্ষণ ধরে স্থায়ী হয়েছে। তিনি বলেন, সবকিছুই যেন কাঁপছিল।

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এর আগে ২০১৮ সালে সুলায়েশি দ্বীপের পালুতে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৪ হাজার তিনশোর বেশি মানুষ মারা যায় বা নিখোঁজ হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ