1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

মিয়ানমারে একদিনে নিহত আরও ৮০

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৪০ Time View

মিয়ানমারের বাগোতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে একদিনেই ৮০ জনের বেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো।

শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে শনিবার দিনভর শহরটির বিভিন্ন প্রান্তে সশস্ত্র অভিযান চালানো হয়। এরমধ্যেই, দেশটির পূর্বাঞ্চলে সশস্ত্র আদিবাসীগোষ্ঠীর হামলায় অন্তত ১০ পুলিশ নিহত হয়েছেন।

দেশটিতে জান্তাবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় এবং অতর্কিত গুলির প্রতিবাদে ওই হামলা চালানো হয় বলে জানা গেছে। বিবিসি ও রয়টার্স জানায় শনিবারও মিয়ানমারের বিভিন্ন শহরে দিনভর অব্যাহত ছিল জান্তাবিরোধী বিক্ষোভ।

মিয়ানমারজুড়ে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের মধ্যেই শনিবার দেশটির বাগো শহরে বিক্ষোভকারীদের ওপর সশস্ত্র অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

এ সময়, বিক্ষোভকারীদের দমনে গুলির পাশপাশি গ্রেনেডও ছোড়া হয় বলে জানায় স্থানীয় গণমাধ্যম। বাড়িতে বাড়িতে চলে তল্লাশি অভিযান। এতে, একদিনেই অন্তত একশ বিক্ষোভকারী নিহতের খবর জানিয়েছে স্থানীয় মানবাধিকার সংগঠন। তবে, গ্রেফতার আতঙ্কে অনেকেই পুলিশ আসার আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় এ বিষয়ে সঠিক তথ্য পেতে দেরি হয় বলেও জানায় তারা।

এর মধ্যেই, মিয়ানমারের শান প্রদেশের নংমোন অঞ্চলের একটি পুলিশ স্টেশনে সশস্ত্র আদিবাসী গোষ্ঠীর হামলায় অন্তত ১০ পুলিশ নিহত হয়েছেন।

যদিও, স্থানীয় কয়েকটি গণমাধ্যমে এ সংখ্যা ১৪ বলা হলেও এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় ও শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের অতর্কিত গুলির প্রতিবাদে ওই হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ