1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মিসরে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৩ পর্যটক ৬ ইংলিশ ক্লাবের কাছ থেকে সুপার লিগের খরচ চায় রেয়াল মাদ্রিদ ডিসি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ, কমবে খরচ কাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ৫১ সেকেন্ডের নতুন ভিডিওতে পরীমনি, মুহূর্তেই ভাইরাল বাংলাদেশ ক্রিকেট দলের ফাইনালের আশা টিকিয়ে রাখতে কঠিন সমীকরণ আন্তর্জাতিক যাত্রী বেড়ে দ্বিগুণ হলেও সক্ষমতায় পিছিয়ে দেশের বিমানবন্দরগুলো আগস্টে আগের বছরের তুলনায় ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে ৩০%, তবে জুলাইয়ের তুলনায় ৫.৪% কমেছে ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার

ভারতের সাথে সামরিক সহায়তা বাড়াচ্ছে রাশিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৬৬ Time View

ভারতের সাথে সামরিক সহায়তা বাড়াচ্ছে রাশিয়া। ভারতে উৎপাদিত হবে মস্কোর সমরাস্ত্র। মঙ্গলবার নয়াদিল্লির যৌথ সংবাদ সম্মেলনে এ ইঙ্গিত দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

এছাড়া ভারতে পরমাণু ও মহাশূণ্য গবেষণায় সহায়তা বাড়ানোর ঘোষণাও দেন তিনি। আগ থেকেই রাশিয়ান ‘মিগ-ফাইটার যুদ্ধবিমান’ এবং ‘সুখয়- থার্টি জেট’ তৈরি হচ্ছে ভারতের মাটিতে। এছাড়া দু’দেশের সহযোগিতায় শক্তিশালী ‘ব্রাহ্মোস’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎপাদন হয় ভারতে।

ধারণা করা হচ্ছে, রুশ বাহিনীর হেলিকপ্টার উৎপাদনের তৈরির কাজ দেয়া হবে দিল্লিকে। দু’দেশের সামরিক সহায়তা নিশ্চিতভাবেই ক্ষুব্ধ করবে যুক্তরাষ্ট্রকে। গেলো বছর রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস ফোর হান্ড্রেড’ ক্রয়ের উদ্যোগ নেয়ায়, ভারতে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছিলো মার্কিন প্রশাসন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, রাশিয়ার সাথে সামরিক সর্ম্পক থাকা প্রত্যেক দেশের ওপরই চাপ-প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। এটা তাদের অলিখিত হুমকি। কিন্তু মিত্র দেশগুলোর সামরিক সক্ষমতার ওপর আস্থা রয়েছে। এ কারণেই ভারতের মাটিতে আরও রুশ সমরাস্ত্র নির্মাণে আগ্রহী আমরা। তাতে মেক ইন ইন্ডিয়া বা স্বর্নিভর ভারতের স্বপ্ন পূরণ হওয়া সময়ের ব্যাপার মাত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ