1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মিসরে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৩ পর্যটক ৬ ইংলিশ ক্লাবের কাছ থেকে সুপার লিগের খরচ চায় রেয়াল মাদ্রিদ ডিসি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ, কমবে খরচ কাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ৫১ সেকেন্ডের নতুন ভিডিওতে পরীমনি, মুহূর্তেই ভাইরাল বাংলাদেশ ক্রিকেট দলের ফাইনালের আশা টিকিয়ে রাখতে কঠিন সমীকরণ আন্তর্জাতিক যাত্রী বেড়ে দ্বিগুণ হলেও সক্ষমতায় পিছিয়ে দেশের বিমানবন্দরগুলো আগস্টে আগের বছরের তুলনায় ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে ৩০%, তবে জুলাইয়ের তুলনায় ৫.৪% কমেছে ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন মোদি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৬৫ Time View

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে তিনি নয়াদিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্স (এইমস) হাসপাতালে গিয়ে করোনার টিকা নেন।

সেই সঙ্গে তিনি টিকা নেয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি টুইটও করেন।

টুইটবার্তায় মোদি বলেন, ‘আজ এইমসে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিলাম। ভাইরাসকে হারানোর যে হাতেগোনা কয়েকটি উপায় আছে, তার অন্যতম হলো টিকাকরণ। আপনি যদি টিকা পাওয়ার যোগ্য হন, তাহলে ডোজ নিন। কো-উইনে রেজিস্ট্রার করে টিকা নিন।’

টিকা নেয়ার সময় মোদির সঙ্গে দু’জন নার্স ছিলেন। তাদের মধ্যে একজন পি নিভেদা। যিনি গতবার মোদিকে টিকা দিয়েছিলেন। এবার তাকে টিকা দেন নিশা শর্মা নামের এক নার্স।

এর আগে গত ১ মার্চ এইমসে করোনার টিকা কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছিলেন মোদি। অর্থাৎ প্রথম ডোজ নেয়ার ৩৯ দিনের মাথায় দ্বিতীয় ডোজ নিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ