1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

করোনার এক ডোজ ভ্যাকসিনও নেই হাইতিতে!

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৪২ Time View

করোনার এক ডোজ ভ্যাকসিনও নেই ক্যারিবিয়ান দেশ হাইতিতে। দেশটির জনসংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ। অথচ এই বিপুল জনগোষ্ঠীর জন্য করোনার টিকা সংগ্রহের কোনো উদ্যোগই নেই সরকারের।

জাতিসংঘের পক্ষ থেকে ৭ লাখ ডোজ টিকা পাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা ভেস্তে গেছে। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, ভ্যাকসিন সংরক্ষণ এবং প্রয়োগে অবকাঠামো না থাকার কারণেই কোনো পদক্ষেপ নেননি তারা।

করোনার বিস্তারের পর দেশটিতে এখন পর্যন্ত প্রাণ গেছে প্রায় আড়াইশ’ মানুষের। আক্রান্ত প্রায় ১৩ হাজার। তা সত্ত্বেও ভ্যাকসিন না থাকার কারণ হিসেবে অবকাঠামোগত সংকটের কথা বলছেন দেশটির কর্মকর্তারা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি লরা অ্যাড্রিয়ান বলেন, দু’টি সমস্যা আমাদের মোকাবিলা করতে হবে। ধরা যাক আমরা ৩০ লাখ ডোজ ভ্যাকসিন পেলাম। কিন্তু সেগুলো রাখবো কোথায়? ভ্যাকসিন সংরক্ষণের মতো অবকাঠামো আমাদের নেই। দ্বিতীয়ত, এই ভ্যাকসিন প্রয়োগের মতো প্রশাসনিক সুবিধাও নেই। তাহলে কীভাবে ভ্যাকসিন কর্মসূচি পালন করা হবে।

জাতিসংঘের উদ্যোগে হাইতিতে অ্যাস্ট্রাজেনেকার সাড়ে ৭ লাখ ডোজ ভ্যাকসিন বিতরণের উদ্যোগ নেয়া হয়। তবে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি এই ভ্যাকসিন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় মুখ থুবড়ে পড়ে প্রকল্প। পরবর্তীতে হাইতি সরকারের পক্ষ থেকেও আর ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ নেয়া হয়নি।

লরা অ্যাড্রিয়ান আরও বলেন, বেশিরভাগ মানুষ বিশ্বাসই করে না যে করোনা বলতে কিছু আছে। কারও যদি কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে তারা ধরেই নেয় এটা সাধারণ সর্দিকাশি। বেশিরভাগই করোনা টেস্ট করাতে আগ্রহী নয়। ভ্যাকসিন সংকট নিয়ে সরকার উদ্বিগ্ন না হওয়ার এটাও একটি কারণ।

এর আগে জাতিসংঘ এক বিবৃতিতে শঙ্কা জানিয়ে বলে, বিশ্বের ১৩০টি দেশই করোনার কোন ভ্যাকসিন পাবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ