1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মিসরে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৩ পর্যটক ৬ ইংলিশ ক্লাবের কাছ থেকে সুপার লিগের খরচ চায় রেয়াল মাদ্রিদ ডিসি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ, কমবে খরচ কাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ৫১ সেকেন্ডের নতুন ভিডিওতে পরীমনি, মুহূর্তেই ভাইরাল বাংলাদেশ ক্রিকেট দলের ফাইনালের আশা টিকিয়ে রাখতে কঠিন সমীকরণ আন্তর্জাতিক যাত্রী বেড়ে দ্বিগুণ হলেও সক্ষমতায় পিছিয়ে দেশের বিমানবন্দরগুলো আগস্টে আগের বছরের তুলনায় ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে ৩০%, তবে জুলাইয়ের তুলনায় ৫.৪% কমেছে ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার

ইথিওপিয়া সীমান্তে সংঘর্ষে নিহত কমপক্ষে ১০০

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৫১ Time View

ইথিওপিয়ার সীমান্তবর্তী অঞ্চলে গত ৫ দিন ধরে চলা এক রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন। দেশটির সোমালি ও আফতার সীমান্তবর্তী অঞ্চলে এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষোর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

আফতার অঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার আহমেদ হুমেদ বলেন, গত শুক্রবারে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত ১০০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। সোমালির আঞ্চলিক বাহিনীগুলো এ সহিংসতার জন্য দায়ী।

এদিকে সোমালি অঞ্চলের এক মুখপাত্র আলি বেদেল জানান, শুক্রবারে ২৫ জন নিহত হওয়ার পর একই বাহিনীর আক্রমণে মঙ্গলবার অসংখ্য বেসামরিক মানুষ প্রাণ হারান।

বলা হচ্ছে, দেশটির প্রধানমন্ত্রী আবী আহমেদের সরকার যখন টাইগ্রয় অঞ্চলে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন তখনি সহিংসতা তীব্র আকার ধারণ করছে। দেশটিতে আগামী জুনে জাতীয় নির্বাচনের আগে ঘটা সর্বশেষ এ সহিংসতা দেখা গেল।

ইথিওপিয়ার ভঙ্গুর ঐক্য, পুনরুত্থিত আঞ্চলিক এবং জাতিগত ভিত্তিক দলগুলির সামনে আসন্ন নির্বাচনকে লিটমাস টেস্ট হিসেবে গন্য করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ