1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৭০

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৪৪ Time View

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ও প্রতিবেশী পূর্ব-তিমুরে হঠাৎ বন্যা ও ভূমিধসে নিহতের বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে।

গতকাল রবিবার সকালে আকস্মিক বন্যা দেখা দেয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

মুষলধারে বৃষ্টিপাতের ফলে বাঁধ ভেঙে ইন্দোনেশিয়ার ফ্লোরস দ্বীপ ও পূর্ব-তিমুরের কয়েক হাজার ঘরবাড়ি ডুবে যায়। অনেকে এখনো মাটির নিচে চাপা পড়ে আছে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র রাদিত্য জাটি বলেন, এখন পর্যন্ত ৭০ জন মারা গেছেন, আহত হয়েছেন অনেকে ।

উদ্ধারকারীরা এখনো বেঁচে যাওয়া লোকদের সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা জানিয়েছে।

এর আগে গত জানুয়ারি মাসে ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে আকস্মিক বন্যায় ৪০ জনের মৃত্যু হয়। এ ছাড়া সেপ্টেম্বরেও ১১ জন মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ