1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ভারতে প্রথমবারের মতো দৈনিক শনাক্ত ১ লাখ ছাড়াল

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩৮ Time View

ভারতে করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ রুপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের পরিমাণ ১ লাখ ছাড়িয়ে গেছে। মহামারি শুরুর পর এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

আজ সোমবার সকালে ভারত সরকারের প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত এক দিনে নতুন করে শনাক্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ৫৫৮ জন রোগী। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ২৪ লাখ ৮৯ হাজার ৬৭ জন। খবর এনডিটিভির।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে এ বছরের ফেব্রুয়ারি থেকে সংক্রমণ আবার বাড়তে শুরু করে। প্রথম ঢেউয়ের দৈনিক সর্বোচ্চ সংক্রমণ ইতোমধ্যেই ছাড়িয়ে গেছে দ্বিতীয় ঢেউয়ে। রবিবার ভারতে সক্রিয় রোগীর সংখ্যাতেও রেকর্ড তৈরি হয়েছে, যা একদিনে বেড়েছে ৫০ হাজারের বেশি। বর্তমানে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ লাখ ৪২ হাজার ৮৩০ জন।

চলতি সপ্তাহে (২৯ মার্চ থেকে ৪ এপ্রিল) ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৮ হাজার ৬২৫ জন। গত বছরের ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহের সর্বোচ্চ সংক্রমণের পর এটি দ্বিতীয় সর্বোচ্চ সাপ্তাহিক সংক্রমণের রেকর্ড।

দৈনিক মৃত্যুর সংখ্যাও বাড়তে শুরু করেছে। ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ৯৭৪ জনের। এর আগের সপ্তাহের মৃত্যুর চেয়ে এটি ১ হাজার ৯৯ জন বেশি। তবে গত বছর করোনার প্রথম ঢেউয়ের সময় ভারতে যখন দৈনিক সংক্রমণ এখনকার মতোই ছিল, সেই তুলনায় বর্তমান মৃত্যুহার অনেক কম।

রবিবার ভারতে করোনায় আক্রান্ত হয়ে ৪৭৭ জনের মৃত্যু হয়েছে। গত পাঁচ দিন ধরে মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়ে যাচ্ছে। এর মধ্যে শনিবার ছিল সবচেয়ে বেশি ৫১৪ জন।

মহারাষ্ট্রে রবিবার আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। শুধু মুম্বাইতেই আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২০৬ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে মহারাষ্ট্রে। পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহের শেষে, অর্থাৎ শুক্রবার সন্ধ্যা ৮টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ