1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

বাইডেনের গোয়েন্দা বিভাগে ফিলিস্তিনি মুসলিম

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ৪৬ Time View

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই জো বাইডেন মুসলিমপ্রধান ৭টি দেশের ওপর ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করেছিলেন। নতুন মার্কিন প্রশাসনে মুসলিম দেশের বংশোদ্ভূত অনেকেই দায়িত্ব পেয়েছেন। এবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) গোয়েন্দা শাখায় জ্যেষ্ঠ পরিচালক পদে নিয়োগ দেওয়া হল মাহের বিতার নামের এক ফিলিস্তিনি মুসলিমকে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, মাহের বিতার যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ফিলিস্তিনের বংশোদ্ভূত আমেরিকান মাহের বিতার ডোনাল্ড ট্রাম্পের প্রথম অভিশংসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ইসরায়েল-ফিলিস্তিন বিষয়ক বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ