1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

সংলাপে বসতে ইমরান খানের সরকার মিনতি করছে: মরিয়ম নওয়াজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ৪১ Time View

সংলাপের জন্য বিরোধী দলকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার অনুরোধ করেছেন বলে জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ এর (পিএমএল-এনের) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইমরানের দল।

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম ডনের বরাতে এ খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। ন্যাশনাল অ্যাসেম্বলি সেশনের আগে বিরোধী দলের সঙ্গে এক বৈঠকে মরিয়ম বলেন, ‌‘আপনারা শুনলে অবাক হবেন, সরকারদলীয়রা কীভাবে আমাদের কাছে অনুনয় বিনয় করেছে।

তিনি বলেন, সরকারি দল উপযুক্ত সময়ে পদত্যাগপত্র জমা দেবে। অযোগ্য সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। সেই সঙ্গে ২০২১ সালকে নির্বাচনী বছর ঘোষণা দিয়েছেন মরিয়ম।

এদিকে মরিয়ম বলেছিলেন যে পিএমএল-এন সরকারকে জবাবদিহিতা আইন পরিবর্তন করতে দেবে না, সেই সঙ্গে বর্তমানে যারা ক্ষমতায় আছেন, তারা জাতীয় জবাবদিহি ব্যুরোর মুখোমুখি হবেন।

অপরদিকে পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) সংসদ সদস্যরা যেকোনো ইস্যুতে সরকারের সঙ্গে আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন। তারা প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অবিশ্বাস প্রস্তাব উত্থাপনের জন্য পাকিস্তান পিপলস পার্টির প্রস্তাবকে ‌‘অবর্ণনীয়’ বলেও ঘোষণা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ