1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ইউরোপ ও ব্রাজিলে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন বাইডেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৩৮ Time View

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্রিটেন, ব্রাজিল, আয়ারল্যান্ডসহ ইউরোপের অধিকাংশ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা রবিবার এ খবর জানায়।

এ ছাড়া সোমবার থেকে দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি অবস্থানকারীদের ওপরেও ভ্রমণ নিষেধাজ্ঞার সময় আরও বৃদ্ধি করবেন তিনি। ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ রোধে এই পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি। ধরনটি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে জায়গা করে নিয়েছে বলে জানান দেশটির কর্মকর্তারা।

গত সপ্তাহে মাস্ক পরার নিয়ম আরও কঠোর করে নির্বাহী আদেশ দেন বাইডেন। যুক্তরাষ্ট্রে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনও বাধ্যতামূলক কয়া হয়েছে। আগামী মাসে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা ৫ লাখ হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

বৃহস্পতিবার তিনি বলেন, ‘আমরা একটি জাতীয় জরুরি পরিস্থিতির মধ্যে আছি। তাই জরুরিভাবেই এটি কোমাবিলার সময় হয়েছে।’

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কার্যালয় ত্যাগ করার আগে ঘোষণা দিয়েছিলেন, ইউরোপ ও ব্রাজিলের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তবে বাইডেন প্রশাসন জানায় তারা দ্রুত এই আদেশ পাল্টাবেন যা ২৬ জানুয়ারি থেকে কার্যকর হবে।

গত বছরের ৩১ জানুয়ারি থেকে ট্রাম্প চীনের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন। মহামারি আরও বৃদ্ধি পেলে ১৪ মার্চ থেকে এই নিষেধাজ্ঞা ইউরোপের দেশগুলোর ওপরেও কার্যকর হয়।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ আড়াই কোটি ছাড়িয়েছে। এ ছাড়া মৃত্যু হয়েছে চার লাখ ২০ হাজারেরও বেশি। জন্স হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, বিশ্বের চার ভাগের এক ভাগের চেয়েও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে শুধু যুক্তরাষ্ট্রেই।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ