1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার : অর্থ উপদেষ্টা অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ‘আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন’ স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই জাতীয় অ্যাথলেটিকসে ৫৬৫ প্রতিযোগী, দীর্ঘমেয়াদি উন্নয়নে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে

ইউরোপে টিকা সরবরাহ ৬০ শতাংশ কমালো অ্যাস্ট্রাজেনেকা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৫০ Time View

ইউরোপে টিকা সরবরাহ ৬০ শতাংশ কমালো অ্যাস্ট্রাজেনেকাইউরোপে ভ্যাকসিন সরবরাহ ৬০ শতাংশ কমালো অ্যাস্ট্রাজেনেকা

ইউরোপীয় ইউনিয়নকে এই বছরের প্রথমার্ধে ৬০ শতাংশ কম অক্সফোর্ডের ভ্যাকসিন সরবরাহ করবে ফার্মা জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা। মার্চ মাসের শেষ নাগাদ ২৭টি দেশের এই অঞ্চলকে ৮কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে বলে জানিয়েছিলেন কর্মকর্তারা। তবে উৎপাদন ঘাটতির জন্য এখন ৩ কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে ব্লকটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউরোপীয় কমিশনের স্বাস্থ্য সচিব স্টেলা কিরিয়াকাইডস টুইটারে জানিয়েছেন, ইইউ ও সদস্য রাষ্ট্রগুলো ভ্যাকসিন ডোজ কমে যাওয়াতে গভীর হতাশা ব্যক্ত করেছেন।

অ্যাস্ট্রাজেনেকার এক বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপে অনুমোদন পাওয়ার পর ভ্যাকসিন সরবরাহে আমাদের কোনও বিলম্ব হবে না। তবে ইউরোপীয় সাপ্লাই চেইনে উৎপাদন জটিলতার জন্য প্রাথমিকভাবে যে প্রাক্কলন করা হয়েছিল ভ্যাকসিনের পরিমাণ সেটির চেয়ে কম হবে।

এতে আরও বলা হয়েছে, ফেব্রুয়ারি ও মার্চে ইউরোপীয় ইউনিয়নে কয়েক কোটি ডোজ সরবরাহ করা হবে। কারণ আমরা উৎপাদনের পরিমাণ বাড়িয়ে দিচ্ছি।

ইইউ এখনও অক্সফোর্ডের ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেয়নি। আশা করা হচ্ছে ২৯ জানুয়ারি এই অনুমোদন দেওয়া হবে।

এর আগে মার্কিন কোম্পানি ফাইজারও ইউরোপীয় ইউনিয়নে ভ্যাকসিন সরবরাহ কমানোর ঘোষণা দিয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে কোনও কারণ উল্লেখ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ