1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার : অর্থ উপদেষ্টা অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ‘আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন’ স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই জাতীয় অ্যাথলেটিকসে ৫৬৫ প্রতিযোগী, দীর্ঘমেয়াদি উন্নয়নে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে

আর্জেন্টিনায় পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর ফসিল আবিষ্কার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৬৩ Time View

উত্তর-পশ্চিম প্যাটাগোনিয়ার নিউউইন প্রদেশে ৯৮ মিলিয়ন বছরের পুরনো ডাইনোসরের ফসিল আবিষ্কৃত হয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণির হাড় বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞানীরা অনুমান করেছেন, প্রাণিটি ১২২ ফুট দীর্ঘ হতে পারে। এর ওজন হতে পারে প্রায় ৯০ হাজার কেজি।

এ নিয়ে গবেষণা করছে আর্জেন্টিনার দ্য জাপালা মিউজিয়াম, মিউজিও দে লা প্লাটা, মিউজিও এজিদিও ফেরুগলিও ও রাও নেগ্রো এবং জারাগোজা বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি প্রকাশিত ক্রেটিসিয়াস রিসার্চ জার্নালের এক প্রতিবেদন থেকে জানা যায়, হাড়গুলোর মধ্যে ডাইনোসরের পেলভিক স্ট্রাকচার ও লেজের ২৪টি অংশের কশেরুকা পাওয়া গেছে। এটি টিরানোসরাস প্রজাতির ডাইনোসর। এরা সরোপড হিসেবে পরিচিত। এদের দীর্ঘ ঘাড় এবং লেজ, বিশাল দেহ, ছোট মাথা, চারটি হাতির মতো পা ছিল। এরা নিরামিষভোজী।

সরোপড প্রজাতির মধ্যে ডিপ্লোডোকস, অ্যাপাটোসরাস, ব্রঙ্কিওসরাস এবং ব্রন্টোসরাস ইত্যাদি ডায়নোসর ছিলো। এই ডাইনোসররা জুরাসিক যুগে (১৫০ মিলিয়ন বছর আগে) পৃথিবীতে বাস করত। ৬৬ মিলিয়ন বছর আগে এরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে বলে ধারণা করা হয়।

জানা গেছে, টিরানোসরাস হলো সরোপডদের মধ্যে বৃহত্তম। বিলুপ্তির আগে অন্যান্য সব সরোপডকে এরা মেরে ফেলে। এদের ওজন হতো ৪০ হাজার কেজি থেকে ৯০ হাজার কেজি। প্রাণিগুলোর মধ্যে বৃহত্তম টিরানোসরাস জীবাশ্মগুলো প্যাটাগোনিয়া থেকে এসেছে। ওখানেই নতুন জীবাশ্ম পাওয়া গেছে। অ্যান্টার্কটিকা ব্যতীত সব মহাদেশেই এই প্রজাতির ডায়নোসরের দেখা পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ