1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

হরমুজ প্রণালী থেকে নৌবহর সরালো দক্ষিণ কোরিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৪১ Time View

হরমুজ প্রণালী থেকে নৌবহর সরিয়ে নিয়েছে দক্ষিণ কোরিয়া। ইরানের সঙ্গে আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরি ও আটক জাহাজের মুক্তির পথ সুগম করতেই এ পদক্ষেপ নিয়েছে দেশটি।

ইরানের বার্তা সংস্থা ‘ইলনা’ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদল এখন তেহরানে অবস্থান করছে। তারা আলোচনা ফলপ্রসু করতে হরমুজ প্রণালী থেকে জাহাজ বহর অন্যত্র সরিয়ে নিয়েছে।
দক্ষিণ কোরিয়া আশা করছে এ পদক্ষেপের ফলে তাদের তেলবাহী জাহাজ মুক্তির পথও সুগম হবে।

চলতি মাসের শুরুতে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে পারস্য উপসাগর থেকে জাহাজটিকে আটক করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এরপর খবর আসে হরমুজ প্রণালীতে যুদ্ধ জাহাজ বহর পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া।

এর আগে আইআরজিসি’র নৌ শাখা এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ কোরিয়ার হানকুক কেমি নামের একটি জাহাজ সৌদি আরবের জুবাইল বন্দর থেকে ছেড়ে আসে কিন্তু জাহাজ থেকে রাসায়নিক পদার্থ ছড়িয়ে পারস্য উপসাগরের পানি দূষিত করছিল।

আইআরজিসি’র বিবৃতিতে আরও বলা হয়, জাহাজে দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও মিয়ানমারের ক্রু ছিলেন এবং তাদের সবাইকে আটক করা হয়েছে। বিষয়টি আরো তদন্তের জন্য ইরানের বিচার বিভাগের হাতে ন্যস্ত করা হয়েছে।

জাহাজটিতে সাত হাজার ২০০ টন ইথানল বহন করা হচ্ছিল এবং বর্তমানে সেটি ইরানের বন্দর আব্বাসে আটক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ