1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার : অর্থ উপদেষ্টা অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ‘আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন’ স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই জাতীয় অ্যাথলেটিকসে ৫৬৫ প্রতিযোগী, দীর্ঘমেয়াদি উন্নয়নে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮১

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৪৯ Time View

ইন্দোনেশিয়ার সুলায়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে আরও ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে।

রবিবার (১৭ জানুয়ারি) ভারী বৃষ্টিপাতের মধ্যে দিনভর অভিযান চালিয়ে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

আজ সোমবার (১৮ জানুয়ারি) সকাল থেকে আবারও অভিযানে নেমেছে উদ্ধার কর্মীরা। কিন্তু বৃষ্টি উদ্ধার কাজে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে তারা।

উদ্ধারকর্মীরা বলছেন, বৃষ্টির কারণে ধসে পড়া ভবন আরও ভারী হয়ে যাচ্ছে। এর মধ্যে হালকা মাত্রায় পরাঘাত (আফটার শক) অনুভূত হলে ভবন আরও ধসে যেতে পারে।

এদিকে ইন্দোনেশিয়ার রেড ক্রসের তথ্য মতে, ভূমিকম্পের আঘাতে অন্তত সাড়ে ৮শ মানুষ আহত হয়েছেন। গৃহহারা হয়েছেন কমপক্ষে ১৫ হাজার মানুষ।

উল্লেখ্য, স্থানীয় সময় গত শুক্রবার ভোরে সুলাওসি দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পের পর কয়েক হাজার মানুষকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ