1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ফ্রান্সে কারফিউ জারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৪১ Time View

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ফ্রান্সে দেশব্যাপী কারফিউ জারি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আগামী শনিবার (১৬ জানুয়ারি) থেকে এটি কার্যকর হবে। সন্ধ্যা ৬টা থেকে সকাল পর্যন্ত জারি করা এই কারফিউ। চলবে টানা ১৫ দিন।

বৃহস্পতিবার ফ্রান্সের প্রধানমন্ত্রী জিয়ান ক্যাসটেক্স এ ঘোষণা দেন।

পাশাপাশি সোমবার থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় বয়স বিবেচনা না করে যারা করোনার উচ্চ ঝুঁকিতে আছেন তাদের টিকাদান শুরু করবে। প্রায় ৬৪ লাখ মানুষ পাবেন এই টিকা।

অবশ্য বর্তমানে ফ্রান্সের অনেক শহর রাত ৮টা থেকে কারফিউ এর মধ্যে রয়েছে। বিশেষ করে পূর্বাঞ্চলে এখনই জারি রয়েছে সন্ধ্যা ৬টা থেকে কারফিউ। কারফিউ এর এই সময়ে স্কুলগুলো খোলা থাকবে। তবে সকল প্রকার ইনডোর গেমস নিষিদ্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন প্রতি মাসে স্কুলগুলোতে ১০ লাখ করোনা পরীক্ষা সম্পন্ন করা হবে।

প্রধানমন্ত্রী জিয়ান ক্যাসটেক্স আরো জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের কোনো দেশ থেকে যদি কোনো ভ্রমণকারী ফ্রান্সে আসেন তাহলে তাকে ৭২ ঘণ্টার মধ্যে করা করোনা নেগেটিভ সনদপত্র দেখাতে হবে। থাকতে হবে ৭ দিনের আইসোলেশনে। এরপর তারা দ্বিতীয়বার করোনা টেস্ট করাতে পারবে।

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ফ্রান্সে ৬৯ হাজার ৩১৩ জন মারা গেছে। যা বিশ্বের মধ্যে সপ্তম সর্বোচ্চ।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ