1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার : হুইপ রুহুল কুদ্দুস দুলু রাজধানীতে ব্লক রেইড: গ্রেফতার ৫৮ উচ্চশিক্ষার মানোন্নয়নে নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান ভোলায় গাঁজাসহ দুইজন আটক মহামারি চুক্তির গুরুত্বপূর্ণ অংশে চূড়ান্ত আলোচনা শুরু নেত্রকোণায় ভিক্ষাবৃত্তি বন্ধে ৪ জনকে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান ওপেনএআইকে ঘিরে অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের আইনি লড়াইয়ে বড় মোড় গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে ইরানের নতুন কৌশল

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জুলাই, ২০১২
  • ১০৯ Time View

নিষেধাজ্ঞা এড়িয়ে তেল রপ্তানি করতে বেসরকারি কোম্পানির মাধ্যমে বাণিজ্য করার পরিকল্পনা করেছে ইরান। শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, তারা বেসরকারি সহেযাগীর মধ্যস্থতায় ইউরোপীয় তেলশোধক কোম্পানির সঙ্গে চুক্তি বদ্ধ হয়েছেন।

পেট্রোলিয়ামজাত দ্রব্যের রপ্তানিকারক ইউনিয়নের প্রধান হাসান খসরুজারদি জানিয়েছেন, এক্সপোর্টারস ইউনিয়ন এবং কেন্দ্রীয় ব্যাংক ও তেল মন্ত্রণালয়ের মধ্যে চুক্তি হয়েছে। এতে করে ইরানি তেলবাহী ট্যাঙ্কারের শিপিং বীমা নিষিদ্ধ করে ইউরোপীয় ইউনিয়নের আরোপিত অবরোধ এড়ানো যাবে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে তিনি রাজি হননি।

প্রসঙ্গত, ইরানের পরমাণু কর্মসূচি বিতর্কের জেরে গত ১ জুলাই ইরানের অপরিশোধিত তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এতে করে ইরানের তেল রপ্তানি প্রায় ৫০ শতাংশ কমে গেছে। ফলে দেশটি কোটি কোটি ডলার রাজস্ব হারাচ্ছে।

খসরুজারদি জানিয়েছেন, ইউরোপিয়ান তেলশোধক কোম্পানির সঙ্গে তাদের আলোচনা চূড়ান্ত হয়েছে এবং তারা একটি চুক্তিতেও পৌঁছতে সক্ষম হয়েছেন। চুক্তি অনুযায়ী ইরানের তেল রপ্তানির ২০ শতাংশ এ বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে রপ্তানি হবে।

তবে ইউরোপের কোন কোন তেলশোধক কোম্পানি তাদের মাধ্যমে তেল আমদানিতে সম্মত হয়েছে তা বলতে রাজি হননি খসরুজারদি।

উল্লেখ্য, ইরানরে অপরিশোধিত তেল রপ্তানির একমাত্র অনুমিত প্রতিষ্ঠান হলো ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি (এআইওসি)। এখন পশ্চিমা অবরোধের মুখে তারা বিকল্প কোম্পানির মধ্যস্থতায় তেল রপ্তানির পরিকল্পনা করছে।

ইউরোপীয় ইউনিয়ন ইরানি তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের আগে ইরান তার অপরিশোধিত তেলের ৫০ শতাংশই রপ্তানি করত ইউরোপে। তবে শিপিং বীমার ওপর নিষেধাজ্ঞা আরোপের পর এশিয়াতে রপ্তানিতেও সমস্যায় পড়ে দেশটি।

এশিয়ার মধ্যে সবচে বড় আমদানিকারক দেশ জাপান এ সমস্যার কারণে জুলাইয়ে ইরান থেকে কোনে তেল আমদানি করেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ