1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাত ৩টায় আসামি ধরে ফেরার পথে গাড়িচাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ জমকালো আয়োজনে উদ্বোধন হলো ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি২০ ক্রিকেট লিগ ২০২৬’ আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশেও দেখা যাবে ‘ক্লেফেইস’ পিএইচপির নিরাপত্তা ত্রুটিতে কেন সাইবার আতঙ্কে বিশ্ব? তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, ১৬ জনের মৃত্যু টিউশনের আয়ে সিনেমা, ভর্তি-যুদ্ধের গল্প নিয়ে ‘অন্যপাতা’ ট্রাম্পের হুমকির মধ্যেই ইউরোপের শীর্ষ মানবাধিকার পুরস্কার পেল আইসিসি প্রধানমন্ত্রীর সফর: ৫ বছরে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান আ.লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী

বড়দিন-নববর্ষের ছুটিতে কঠোর লকডাউন ইতালিতে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৫২ Time View

করোনার সংক্রমণ রোধে ক্রিসমাস ও নববর্ষের আসন্ন ছুটিতে নতুন করে লকডাউনের ঘোষণা দিয়েছে ইতালি।

শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে এ ঘোষণা দেন।

কন্তে বলেন, মহামারী করোনার দ্বিতীয় প্রকোপ ঠেকাতে ইতালি সরকার তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আসন্ন ধর্মীয় উৎসব বড়দিন ও নতুন বছর বরণের আয়োজনে যেন নতুন করে করোনা সংক্রমণ না হয় সেজন্য আমরা আবারও সম্পূর্ণ ইতালিকে লালজোনের আওতাভুক্ত করে পুরো ইতালিকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছি। আপনারা ভুলে যাবেন না এটা আমাদের ত্যাগের সময়। আমরা এখন ত্যাগ করবো যাতে পরবর্তী সময়ে আমরা সবাই সুস্থ থেকে আমাদের পরিবারের সাথে মিলিত হতে পারি।

নতুন ঘোষণা অনুযায়ী ২৪ থেকে ২৭ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি এবং ৫, ৬ জানুয়ারি অপ্রয়োজনীয় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময় কর্মক্ষেত্র, হাসপাতাল ও জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হতে পারবে না। বন্ধ থাকবে সব ধরনের পানশালা, রেস্তোরাঁ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ