1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মোংলায় বানৌজাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী দেড় মিনিটের বক্তব্যে ২৫ বার ‘স্যার’ সম্বোধন! ৩১ অক্টোবর ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ, সফল করতে ‘সর্বাত্মক’ প্রস্তুতি দ্বিতীয় দিনে গড়াল রাজশাহী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ভোগন্তিতে রোগীরা আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের সাতটি জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের ৪ উদ্যোগ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর এলএনজি আমদানি, খাদ্য নিরাপত্তার জন্য বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ৩.৭৭ বিলিয়ন ডলার চায় সরকার খুলনায় গুলিতে যুবক নিহত, পাশে মিলল নম্বরবিহীন মোটরসাইকেল ব্যাটে-বলে অস্ট্রেলিয়াকে ভুগিয়ে ইয়ানসেনের প্রত্যয়, ‘বারবার ফিরে আসবই’

নাইজেরিয়ায় মসজিদে গুলিতে নিহত ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৪৭ Time View

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি মসজিদে হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) জামফারা রাজ্যের ওই মসজিদটিতে নামাজ পড়ছিলেন মুসল্লিরা। এসময় অতর্কিত হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড চালায় অস্ত্রধারীরা। পরে মসজিদের ইমামসহ ১৮ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সময় (২২ নভেম্বর) জামফারা পুলিশের মুখপাত্র মোহাম্মেদ সেহু জানান, মসজিদের ইমামের পেছনে নামাজের জন্য দাঁড়িয়েছিলেন ৩০ জন। ওই মুহূর্তে গুলি চালায় হামলাকারীরা। এ হামলা কারা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, শতাধিক গবাদি পশু চোর মোটরসাইকেলে চড়ে মুসলমানদের জামাতে হামলা চালায়। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। আর এই সুযোগ নিয়ে সন্ত্রাসীরা হামলা চালায়।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে গবাদি পশু চোরের উৎপাত ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। প্রায়ই দল বেঁধে হামলা চালিয়ে শত শত গবাদি নিয়ে যায় অস্ত্রধারীরা। ঘর-বাড়িতে হামলা চালিয়ে লুটপাটও করে তারা। নাইজেরিয়ার বহু জায়গায় শক্ত ঘাঁটি রয়েছে বেশ কিছু সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ