1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

হংকং ইস্যুতে বাড়াবাড়ি করলে চোখ তুলে নেবে চীন!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৩৫ Time View

হংকং ইস্যুতে বাড়াবাড়ি করলে, চোখ তুলে নেয়ার হুমকি দিলো চীন। বৃহস্পতিবার, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দিলো এ বিষয়ক বিবৃতি।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার জোট ‘ফাইভ আইজ’ হিসেবে পরিচিত। বুধবার, হংকংয়ের ওপর চীনের স্বৈরাচারী আচরণ নিয়ে প্রশ্ন তোলে দেশগুলো। যৌথ বিবৃতিতে জানায়- বির্তকিত আইন কার্যকরের মাধ্যমে অঞ্চলটির গণতন্ত্রপন্থিদের মুখবন্ধ করার প্রক্রিয়া চালাচ্ছে বেইজিং। এটি অঞ্চলটির সার্বভৌমত্ব এবং বাক-স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ।

গেলো সপ্তাহে, নতুন আইন পাস করে শি জিনপিং সরকার। যাতে, চীনের সার্বভৌমত্ব অস্বীকার করলে, হংকংয়ের এমপিদের বহিষ্কারের বিধান রাখা হয়েছে। যার ধারাবাহিকতায়, ৪ আইনপ্রণেতা বহিষ্কৃত হন। প্রতিবাদে, ১৯ গণতন্ত্রপন্থি এমপি করেন পদত্যাগ।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, বিশ্ব মোড়ল ‘ফাইভ আইজ’- এর যতোটাই চোখ থাকুক না কেনো- তাতে আমাদের কোন মাথাব্যাথা নেই। চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা বা উন্নয়ন ইস্যুতে হস্তক্ষেপ করতে এলে, উপড়ে নেয়া হবে চোখ। আন্তর্জাতিক আইন এবং সুসম্পর্ক লঙ্ঘনকারী প্রত্যেক দেশের আচরণের বিরূদ্ধে অসন্তোষ প্রকাশ করছি। কেননা, হংকং একান্তই চীনের অভ্যন্তরীন বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ