1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মোংলায় বানৌজাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী দেড় মিনিটের বক্তব্যে ২৫ বার ‘স্যার’ সম্বোধন! ৩১ অক্টোবর ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ, সফল করতে ‘সর্বাত্মক’ প্রস্তুতি দ্বিতীয় দিনে গড়াল রাজশাহী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ভোগন্তিতে রোগীরা আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের সাতটি জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের ৪ উদ্যোগ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর এলএনজি আমদানি, খাদ্য নিরাপত্তার জন্য বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ৩.৭৭ বিলিয়ন ডলার চায় সরকার খুলনায় গুলিতে যুবক নিহত, পাশে মিলল নম্বরবিহীন মোটরসাইকেল ব্যাটে-বলে অস্ট্রেলিয়াকে ভুগিয়ে ইয়ানসেনের প্রত্যয়, ‘বারবার ফিরে আসবই’

করোনা টিকার জরুরি অনুমোদন আবেদন করবে ফাইজার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৬৫ Time View

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের জন্য অনুমতি চাইবে জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক ও এর সহযোগী মার্কিন বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার।

বায়োএনটেক-এর সিইও উগুর শাহিন সিএনএনকে জানিয়েছেন, শুক্রবার (২০ নভেম্বর) অনুমতি চাইবেন তারা। এ জন্য যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে প্রয়োজনীয় কাগজ জমাও দিবেন।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) ফাইজার জানায়, তৃতীয় ধাপের ট্রায়ালের চূড়ান্ত বিশ্লেষণে তাদের করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

শাহিন আশা করছেন, খুব শিগগির অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং ২০২০ সাল শেষ হওয়ার আগেই টিকা বিতরণ শুরু হবে। তিনি দাবি করেছেন, সব কিছু ঠিক থাকলে ২০২১ সালে মাঝিমাঝিতে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আসবে।

তিনি বলেন, ‘এটি নির্ভর করছে কত দ্রুত আমরা অনুমোদন পাব। আমরা হয়তো ২০২০ সালের মধ্যে চূড়ান্ত অথবা শর্ত সাপেক্ষে অনুমোদন পাব, ফলে এ বছরের মধ্যেই প্রথম ব্যাচের টিকা বিতরণ শুরু করতে পারব। আমরা যখন প্যাকেজগুলো জমা দিব কিছু প্রশ্ন আমাদের সামনে আসবে এবং এতে অবশ্যই কিছু সময় লাগবে।’

শাহিন জানান, বায়োটেক ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার কাছে উৎপাদন ডাটা পাঠিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ২০২১ সালের প্রথম চার অথবা পাঁচ মাসে ১০০ মিলিয়ন ডোজ সরবরাহ করা। এটি কোভিড-১৯ নিয়ন্ত্রণে প্রভাব ফেলবে। আমি আশাবাদী, সবকিছু ঠিক থাকলে এবং আমরা সুশৃঙ্খলভাবে টিকা সরবাহ করতে পারলে ২০২১ সালে স্বাভাবিক গ্রীষ্ম ও শীলকাল উপভোগ করতে পারব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ