1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মোংলায় বানৌজাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী দেড় মিনিটের বক্তব্যে ২৫ বার ‘স্যার’ সম্বোধন! ৩১ অক্টোবর ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ, সফল করতে ‘সর্বাত্মক’ প্রস্তুতি দ্বিতীয় দিনে গড়াল রাজশাহী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ভোগন্তিতে রোগীরা আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের সাতটি জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের ৪ উদ্যোগ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর এলএনজি আমদানি, খাদ্য নিরাপত্তার জন্য বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ৩.৭৭ বিলিয়ন ডলার চায় সরকার খুলনায় গুলিতে যুবক নিহত, পাশে মিলল নম্বরবিহীন মোটরসাইকেল ব্যাটে-বলে অস্ট্রেলিয়াকে ভুগিয়ে ইয়ানসেনের প্রত্যয়, ‘বারবার ফিরে আসবই’

করোনায় নিউইয়র্কে ফের স্কুল বন্ধ ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৬৩ Time View

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ফের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য এ নির্দেশ বলবৎ থাকবে।

বুধবার (১৮ নভেম্বর) নিউইয়র্ক সিটি স্কুলের চ্যান্সেলর রিচার্ড কারানজা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শহরের সব স্কুল বন্ধ থাকবে এবং অচিরেই অনলাইনের মাধ্যমে পাঠদান কর্মসূচি শুরু করা হবে।’

করোনা প্রাদুর্ভাবের শুরুতে গত মার্চ মাসে সব স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। দুই মাস আগে সে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। করোনা সংক্রমণের মাত্রা বাড়তে থাকায় নতুন করে আবার স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হলো।

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লেসিও বলেন, ‘এ সিদ্ধান্ত নিয়ে কেউ খুশি নন। আমরা আসলেই এর জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘আমি অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিশুদের প্রতি জোর দিয়ে বলতে চাই যে, খুব শিগগিরই আমরা ফিরে আসব।’

বিবিসির খবরে বলা হয়, নিউইয়র্ক শহরে এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার মানুষ মারা গেছে। বসন্তে শহরটি মার্কিন যুক্তরাষ্ট্রের করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ছিল।

যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ১৯ লাখ আক্রান্ত ও দুই লাখ ৫৬ হাজার মানুষ মারা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ