1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

দিল্লির সাথে হেরেও প্লে-অফে কোহলির বেঙ্গালুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৪০ Time View

আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচটি সোমবার খেলে ফেলেছে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই ম্যাচটি জিতে ১৬ পয়েন্ট নিয়ে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস। বেঙ্গালুরু হারলেও ১৪ পয়েন্ট নিয়ে তারাও নিশ্চিত করেছে প্লে-অফ। চতুর্থ ও শেষ দল হিসেবে প্লে-অফে কলকাতা নাইট রাইডার্স নাকি সানরাইজার্স হায়দরাবাদ আসে সেটা জানতে অপেক্ষা করতে হবে মঙ্গলবার রাত পর্যন্ত।

বেঙ্গালুরু প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫২ রান তোলে। জবাবে ৬ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় দিল্লি। মূলত দিল্লির জয়ের ভিতটা গড়ে দেন শিখর ধাওয়ান ও আজিঙ্কা রাহানে। দ্বিতীয় উইকেটে তারা দুজন ৮৮ রানের জুটি গড়েন।

১০৭ রানের মাথায় ধাওয়ান ৪১ বলে ৬ চারে ৫৪ রান করে আউট হন। অন্যদিকে আজিঙ্কা রাহানে জয় থেকে ১৭ রান দূরে থাকতে আউট হন ওয়াশিংটন সুন্দরের বলে। ৪৬ বল খেলে ৫ চার ও ১ ছক্কায় ৬০ রান করেন রাহানে। জয়ের বাকি কাজটুকু সারেন রিশাব পন্ত (৮) ও মার্কাস স্টয়েনিস (১০)। বল হাতে দুটি উইকেট নেন বেঙ্গালুরুর শাহবাজ আহমেদ।

তার আগে বেঙ্গালুরুর ইনিংসে একমাত্র হাফ সেঞ্চুরি আসে দেবদূত পাল্লিকাল ব্যাট থেকে। তিনি ৪১ বলে ৫ চারে ৫০ রান করেন। এবি ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে আসে ৩৫টি রান। বিরাট কোহলি করেন ২৯। তাতে ৭ উইকেট হারিয়ে ১৫২ রানের সংগ্রহ পায় বেঙ্গালুরু।

বল হাতে দিল্লির এনরিখ নরকিয়া ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন কাগিসু রাবাদা। ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন নরকিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ