1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৫ লাখ ছাড়াল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৪৬ Time View

ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৭২২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৫ লাখ ৫০ হাজার ২৭৩ জন। এই সময়ে ৫৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ১ লাখ ১৪ হাজার ৬১০ জন মারা গেলেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বের দ্বিতীয় জনবহুল এই দেশটিতে সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৩৯৯ জন। এ নিয়ে মোট সুস্থ ৬৬ লাখ ৬৩ হাজার ৬০৮।

সোমবার করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

করোনাভাইরাস ভারতে ইতোমধ্যেই ১ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৪২ হাজার ১১৫ জন মারা গেছেন মহারাষ্ট্রেই। তামিলনাড়ু ও কর্নাটকে মোট মৃত্যু ১০ হাজারের বেশি। উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশে তা সাড়ে ৬ হাজারের কাছাকাছি।

দিল্লি ও পশ্চিমবঙ্গে মৃত্যু সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। প়াঞ্জাবে প্রায় ৪ হাজার ও গুজরাটে প্রাণহানি সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে। মধ্যপ্রদেশেও মৃত আড়াই হাজার ছাড়িয়েছে।

হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, ছত্তীসগঢ়, তেলেঙ্গানা, কেরালা, উড়িষ্যাতে মোট মৃত্যু ১ হাজারের বেশি। দেশটির বাকি রাজ্যেগুলোতে মোট মৃত্যু ১ হাজারের কম। খবর টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ