1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

ভিয়েতনামে ভূমিধসে ১৪ সেনাসদস্যের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৪৬ Time View

ভিয়েতনামে ভূমিধসে ১৪ সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আরও ৮ সেনাসদস্য। গতকাল রবিবার ভোররাতে দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ কোয়াং ট্রিতে এ ভূমিধস হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি পাথর আর মাটির নিচে চাপা পড়ে পুরো সেনাক্যাম্পটি। ভূমিধসের পর আটজন জীবিত অবস্থায় বেরিয়ে যেতে পারলেও অনেকে মাটির নিচে চাপা পড়েন। এরই মধ্যে উদ্ধারকারীরা মাটি খুঁড়ে ১৪ জনের মরদেহ উদ্ধার করেছেন।

গত বৃহস্পতিবারও পার্শ্ববর্তী থুয়া থিয়েন হুউ প্রদেশে ভূমিধসে ১৩ জনের মৃত্যু হয়, যাদের অধিকাংশই ছিলেন সেনাসদস্য। চলতি মাসের শুরু থেকে ভারি বর্ষণে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভিয়েতনাম। বৃষ্টি ও বন্যার কারণে দেশটির পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঘটনা ঘটছে।

এক সপ্তাহে বন্যা ও ভূমিধসে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। আগামী কয়েক দিন বৃষ্টি ও বন্যা আরও বাড়তে পারে বলে ভিয়েতনামের আবহাওয়া অফিস জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ