1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

আমেরিকার অপছন্দের দেশগুলোতে অস্ত্র দেবে ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৫০ Time View

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, যেসব দেশ বহিঃশক্তির আগ্রাসন থেকে আত্মরক্ষা করতে ইচ্ছুক সেসব দেশের কাছে সমরাস্ত্র বিক্রি করবে তেহরান। তিনি আরো বলেন, আমেরিকার অবহেলার শিকার দেশগুলো চাইলে ইরান তাদের কাছে অস্ত্র রপ্তানি করবে।

গতকাল ১৮ অক্টোবর থেকে ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাওয়ার পর জেনারেল হাতামি এ বক্তব্য দিলেন।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী রোববার রাতে টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে বলেন, “বিশ্বের বহু দেশ এরইমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং আমরা কিছু দেশের সঙ্গে আলাপ-আলোচনাও করেছি। কাজেই কোনো কোনো দেশের কাছে অস্ত্র বিক্রি এবং সুনির্দিষ্ট কিছু অস্ত্র কেনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, নিজের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার অধিকার বিশ্বের প্রতিটি দেশের রয়েছে। আর এক্ষেত্রে শান্তিকামী ইরান ভালো ও সফল ভূমিকা পালন করতে পারে।

২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের ভিত্তিতে এ নিষেধাজ্ঞা উঠে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ