1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

নিরঙ্কুশ বিজয়ে ফের নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত জেসিন্ডা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৫৫ Time View

সাফল্যের সঙ্গে করোনাভাইরাসসহ নানা সংকট মোকাবিলায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের জনপ্রিয়তা বাড়ার প্রমাণ পাওয়া গেল নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচনেও। নিরঙ্কুশ জয় পেয়েছে তার নেতৃত্বাধীন লেবার পার্টি।

তাতে গত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো কোনো দল নিউজিল্যান্ডে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।

দুই-তৃতীয়াংশ ভোট গণনা শেষে দেখা গেছে, জেসিন্ডার মধ্যপন্থী বাম গড়ানোর লেবার পার্টি ৪৯.২ শতাংশ ভোট পেয়েছে। সে হিসেবে পার্লামেন্টের মোট ১২০টি আসনের প্রায় ৬৪টি যাবে দলটির ঘরে।

১৯৯৬ সালে দেশটিতে মিশ্র সদস্য আনুপাতিক প্রতিনিধিত্ব (এমএমপি) ব্যবস্থা চালুর পর কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারেনি।

ভোট গণনা শেষ না হলেও এটা নিশ্চিত যে, লেবার পার্টিই থাকছে নিউজিল্যান্ডের ক্ষমতায়। বিরোধী দলীয় নেতা হতে যাচ্ছেন ন্যাশনাল পার্টির জুডিথ কলিন্স।

এরই মধ্যে পরাজয় মেনে নিয়েছেন জুডিথ। লেবার পার্টিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, “এই ফলের জন্য আপনাদের অভিনন্দন। আমি বিশ্বাস করি এটা লেবার পার্টির অভাবনীয় ফল।”

ঐতিহাসিক এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেসিন্ডা, “অসংখ্য মানুষ যারা আমাদেরকে তাদের ভোট দিয়েছেন, নিউজিল্যান্ডের পুনর্গঠন অব্যাহত রাখায় আস্থা রেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ