1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

ভারতের তেলেঙ্গানায় বন্যায় প্রাণ হারিয়েছেন ৩২ জন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৪৬ Time View

ভারতের তেলেঙ্গানায় অতিবৃষ্টি-বন্যায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩২ জন; নিখোঁজ আরও পাঁচ। বৃহস্পতিবার, বিষয়টি নিশ্চিত করে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

এরমধ্যে হায়দ্রবাদেই মারা গেছে দু’মাস বয়সী শিশুসহ কমপক্ষে ১৫ জন। স্থানীয় প্রশাসন জানায়, রাতভর বৃষ্টিতে ধসে পড়ে বহু ঘরবাড়ি। এতেই বাড়ছে হতাহতের সংখ্যা।

বুধবার থেকে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে ব্যাপক বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তৈরি হয় জলাবদ্ধতা। ডুবে যায় বাড়ি-গাড়ি; ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন রাজ্য দু’টির লাখো মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটি ঘোষণা করেছে তেলেঙ্গানা সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে টেলিফোনে আলাপকালে, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

কেন্দ্রীয় সরকারের নির্দেশে, দুর্গত অঞ্চলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে এনডিআরএফ (NDRF) এবং সেনাবাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ