1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জাপান সফরে সই হতে পারে যেসব সমঝোতা স্মারক আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিস্বার্থে ব্যবহার নয়: পানিসম্পদমন্ত্রী পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি ফুটবল উন্নয়নে জাপানের ক্লাবের সঙ্গে যে পরিকল্পনা শামস-উল-হুদা ফুটবল একাডেমির মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ভূমিমন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস পুঁজিবাজারে নিরাপদ বিনিয়োগের সেরা ব্যাংক-জ্বালানি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা, বহু গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ: মৃত্যু ৩, আহত ৩ | Boishakhi Online ১৭ বছর পুলিশ বিভাগকে যেভাবে চালিয়েছে, সেভাবেই চলেছে: পানিসম্পদ মন্ত্রী

নিলাম তত্ত্বের গবেষণায় অর্থনীতিতে নোবেল পেলেন দু’জন

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৫৬ Time View

২০২০ সালে অর্থনীতিতে নোবেল জিতেছেন দু’জন অর্থনীতিবিদ। নোবেল বিজয়ীরা হলেন- পল আর মিলগ্রোম এবং রবার্ট বি. উইলসন। নোবেল কমিটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম পদ্ধতি আবিষ্কারের জন্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস সোমবার বাংলাদেশে সময় বিকেলে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে।

অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি জানিয়েছে, নিলাম কীভাবে কাজ করে এবং দরদাতারা কেন একটি নির্দিষ্ট উপায়ে আচরণ করেন এই দুই অর্থনীতিবিদ শুধু তাই সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করেনি তারা পণ্য-সেবা বিক্রির জন্য সম্পূর্ণ নতুন নিলাম পদ্ধতিও আবিষ্কার করেছেন।

এর মধ্য দিয়ে এ বছর ছয় ক্ষেত্র- চিকিৎসা, পদার্থ, রসায়ন, শান্তি, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হলো। ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সবাইকে পুরস্কার প্রদান করা হবে।

২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পান ভারতীয় বংশোদ্ভূত বাঙালি অভিজিৎ ব্যানার্জি, তার স্ত্রী ফরাসি বংশোদ্ভূত এস্থার ডাফলো এবং মার্কিন অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার।

সর্বকনিষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে গত বছর অর্থনীতিতে নোবেল জয়ের কৃতিত্ব দেখান ডাফলো। বৈশ্বিক দারিদ্র্য দূরীকরণে পরীক্ষামূলক গবেষণার জন্য গত বছর এই তিন মার্কিন অধ্যাপককে নোবেল পুরস্কার দেয়া হয়।

ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থ দিয়েই ১৯০১ সাল থেকে মর্যাদাপূর্ণ এ নোবেল পুরস্কারের প্রচলন করা হয়। চলতি বছর থেকে নোবেল পুরস্কারের অর্থমূল্য ছিল এক কোটি সুইডিশ ক্রোনার।

১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কারে গোড়াপত্তন ঘটলেও এ তালিকায় অর্থনীতি যুক্ত হয় ১৯৬৮ সালে। অর্থনীতিতে নোবেল দেয়া হচ্ছে ১৯৬৯ সাল থেকে।

১৯৬৮ সালে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক সেভেরিজেস রিক্সব্যাংক তাদের ৩০০ বছর পূর্তিতে নোবেল ফাউন্ডেশনকে যে বিরাট অঙ্কের অর্থ দান করে তা দিয়ে অর্থনীতিতেও এ পুরস্কার প্রদান করা হবে বলে ঠিক করা হয়।

আলফ্রেড নোবেলের স্মরণে এই পুরস্কারের পুরো নাম রাখা হয় ‘দ্য সেভেরিজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’।

পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণা করে রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্স। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি থেকে সাহিত্য এবং নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ