1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

ভারতে করোনায় একদিনে আরও ৯২৬ মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪৪ Time View

করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৯২৬ জন মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ১ লাখ ৭ হাজার ৪১৬ কোভিড রোগীর মৃত্যু হলো। এই সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন আরও ৭৩ হাজার ২৭২ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৯ লাখ ৭৯ হাজার ৪২৩ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ৮২ হাজার ৭৫৩ জন। মোট সুস্থ ৫৯ লাখ ৮৮ হাজার ৮২২ জন।

শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এনডিটিভি জানায়, সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। এর পর রয়েছে অন্ধ্র প্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও দিল্লি।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১১ লাখ ৬৪ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৮ কোটি ৫৭ লাখ ৯৮ হাজার ৬৯৮টি নমুনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ