1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

হোয়াইট হাউসের আরেক উপদেষ্টা করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪৭ Time View

মার্নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠদের মধ্যে করোনাভাইরাস (কোভিড-১৯) আরও বিস্তৃত হয়েছে। হোয়াইট হাউসের উপদেষ্টা স্টেফেন মিলার ও একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাও আক্রান্ত হয়েছেন।

গত পাঁচ দিন ধরে স্বেচ্ছায় আইসোলেশনে থাকা মিলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মঙ্গলবার নিশ্চিত করেছেন।

পরীক্ষায় যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের কর্মকর্তা অ্যাডমিরাল চার্লস রে-র করোনাভাইরাস পজিটিভ আসার পর দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্ক মিলি ও অন্যান্য সামরিক নেতারা কোয়ারেন্টিনে থাকা শুরু করেছেন।

বিবিসি জানিয়েছে, ‘অতিরিক্ত সতর্কতা’ হিসেবে অন্য কর্মকর্তারাও স্বেচ্ছায় আইসোলেশনে থাকছেন।

কোস্টগার্ডের ভাইস কমাড্যান্ট অ্যাডমিরাল রে-র রোগ লক্ষণ মৃদু বলে জানা গেছে।

গত সপ্তাহে অ্যাডমিরাল রে-র সঙ্গে বৈঠকে যে সব কর্মকর্তা উপস্থিত ছিলেন তারা সবাই এখন কোয়ারেন্টিনে আছেন, তবে পরীক্ষায় এখনো তাদের কারও করোনাভাইরাস পজিটিভ আসেনি বা কারও মধ্যে রোগ লক্ষণ প্রকাশ পায়নি বলে জানিয়েছে পেন্টাগন।

অ্যাডমিরাল রে কীভাবে ভাইরাসটির সংস্পর্শে এসেছিলেন তা জানা যায়নি। প্রায় ১০ দিন আগে তিনি হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তবে সেখান থেকে না অন্য কোথাও থেকে তিনি ভাইরাসটির সংস্পর্শে এসেছেন তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও হোয়াইট হাউসের আরও অনেক কর্মকর্তাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ