1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত সুন্দরবনসংলগ্ন ৩ গ্রামে বাঘ আতংক, রাত জেগে চলছে পাহারা রংপুরে নতুন হাসপাতাল নির্মাণের দাবিতে একাধিকবার চিঠি, সাড়া নেই মন্ত্রণালয়ের সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান বিএনপি যখনই ক্ষমতায় গেছে, চেষ্টা করেছে ক্ষমতা কুক্ষিগত করতে: নাহিদ ইসলাম মালয়ালম সিনেমা দেখতে চান, শুরু করতে পারেন এই ১০টি দিয়ে জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর বাংলাদেশ-জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারা বিশ্ব ইজতেমার তারিখ দ্রুত ঘোষণার দাবি সাদপন্থীদের

চাটখিলে নিহত সুমনের মায়ের কাছে প্রধানমন্ত্রীর চেক হস্তান্তর

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুলাই, ২০১২
  • ১৭৫ Time View

১৮ মার্চ নোয়াখালী চাটখিলে সন্ত্রাসীদের হাতে নিহত ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোর্শেদ আলম সুমনের মায়ের কাছে শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় ঘাসিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সুমনের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম।

উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক সালাহ্ উদ্দিন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার সম্পাদক শাহারুখ মিরাজ, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক ইউছুফ হোসেন প্রমিত, জেলা ছাত্রলীগ সভাপতি ইবনে ওয়াজিদ ইসলাম ইমন প্রমুখ।

সভা শেষে প্রধান অতিথি জাহাঙ্গীর আলম নিহত সুমনের মায়ের কাছে ২ লাখ টাকার চেক হস্তান্তর করেন। সভায় কান্না জড়িত কণ্ঠে সুমনের মা রশিদা বেগম হত্যার বিচার দাবি করেন।

উল্লেখ্য, গত ১৮ মার্চ রাত সাড়ে ১০টার দিকে ছাত্রদল ক্যাডার জাবেদসহ একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কড়িহাটি বাজারে সুমনকে কুপিয়ে হত্যা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ