1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুপুরিরপাড় গ্রামে পুকুরের মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় আক্তার হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের কালা মিয়ার ছেলে।

রোববার দিবাগত রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজমান গণি।

নিহতের পরিবার জানায়, বাড়ির পাশের পুকুর থেকে মাছ ধরার জন্য মেশিন দিয়ে পানি সেচ দিচ্ছিলেন আক্তার হোসেন ও জাহাঙ্গীর। রাত প্রায় সাড়ে ১২টার দিকে প্রতিবেশী আবদুল হালিম এসে মাছ ধরতে নিষেধ করেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে উপস্থিত বাড়ির নারীরা আক্তার ও জাহাঙ্গীরকে বাড়িতে নিয়ে আসার পথে আবদুল হালিমের ছেলে ও অন্যরা তাদের ওপর হামলা চালালে আক্তার হোসেন ও জাহাঙ্গীর আহত হন।

আহত আক্তারকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় জাহাঙ্গীর আলমও আহত হয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজমান গণি জানান, পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আমরা সিলেট থেকে একজনকে আটক করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ