1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
এবার খুলনায় প্রকাশ্যে নারীকে গুলি করে হত্যা প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের ছবিতে বাজে মন্তব্যকারী আটক: স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবক আটক দাবি পূরণের আশ্বাসে রাজশাহী মেডিকেলের ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গঠনে নেতৃত্ব তৈরি করছে স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পূজার ছুটিতে ফাঁকা ঢাকা, বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারিয়ে সমতায় ফিরল দ. আফ্রিকা দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ব্রুকের বিধ্বংসী ২০২ কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আগামীকাল

পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৫২ Time View

পদার্থ বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পাচ্ছেন ৩ বিজ্ঞানী। তারা হলেন- রবার্ট পেনরোজ, রেইনহার্ড গেনরেজ ও আন্দ্রেয়া ঘেজ।

দুটি তত্ত্বের জন্য এই ৩ জনকে পুরস্কার দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি ২০২০ সালে পদার্থে নোবেল জয়ীদের নাম প্রকাশ করেন।

গত বছর মহাবিশ্ব নিয়ে ‘যুগান্তকারী’ আবিষ্কারের জন্য তিন জন বিজ্ঞানীকে পদার্থে নোবেল পুরস্কার দেওয়া হয়। তারা হলেন— জেমস পেবলস, মিচেল মেয়র ও ডিডিয়ের কুইলজ।

এদিকে সোমবার (৫ অক্টোবর) চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়ার মাধ্যমে এ বছরের প্রথম বিজয়ীর নাম ঘোষণা করা হয়। চিকিৎসায় বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন ৩ জন। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন- হার্ভে জে. অল্টার, মাইকেল হাউটন এবং চার্লস এম. রাইস।

বুধবার (০৭ অক্টোবর) রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

আগামী ডিসেম্বরে নোবেল পুরস্কার প্রদানের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা হচ্ছে না। তবে বিজয়ীরা ওয়েবিনারে অংশগ্রহণের মাধ্যমে ভার্চুয়াল নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। এছাড়া চলতি বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য বৃদ্ধি করা হয়েছে। ফলে প্রত্যেক বিজয়ী ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনা পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ৪৮ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ