1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাম্মাম ও রিয়াদে বিমানের সব ফ্লাইট ফের স্থগিত বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই এবার খুলনায় প্রকাশ্যে নারীকে গুলি করে হত্যা প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের ছবিতে বাজে মন্তব্যকারী আটক: স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবক আটক দাবি পূরণের আশ্বাসে রাজশাহী মেডিকেলের ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গঠনে নেতৃত্ব তৈরি করছে স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পূজার ছুটিতে ফাঁকা ঢাকা, বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারিয়ে সমতায় ফিরল দ. আফ্রিকা

এবার খুলনায় প্রকাশ্যে নারীকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

খুলনা মহানগরীর লবণচরা থানার জিন্নাহপাড়া এলাকায় খুশি (২৫) নামে এক নারীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বউবাজারের সাত নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

নিহত খুশি ওই এলাকার বাসিন্দা সুমন সরদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাসা থেকে বের হলে আগে থেকে সেখানে অবস্থান করা ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত খুশিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার মাথায় গুলি লাগে। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসংক্রান্ত বিরোধের জেরে জিন্নাপাড়ার সড়কে দুর্বৃত্তরা খুশিকে গুলি ও কুপিয়ে জখম করে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওসি আরও জানান, নিহতের স্বামী সুমন সরদার ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ