1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

চিকিৎসায় নোবেল পেলেন হেপাটাইটিস সি ভাইরাসের তিন গবেষক

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৩৭ Time View

হেপাটাইটিস-সি ভাইরাস আবিষ্কার করে এ বছর চিকিৎসায় নোবেল পেয়েছেন তিন গবেষক হার্ভে জে অল্টার, মাইকেল হিউটন এবং চার্লস এম রাইস।

চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী হিসেবে সোমবার সুইডেনের করোলিনস্কা ইনস্টিটিউটে এ তিনজনের নাম ঘোষণা করে নোবেল কমিটি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে নোবেল কমিটি।

সোমবার (০৫ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি ২০২০ সালে চিকিৎসায় পুরস্কারজয়ী ওই তিনজনের নাম ঘোষণা করে। চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়ার মাধ্যমে এ বছরের প্রথম বিজয়ীর নাম ঘোষণা করা হলো।

এর আগে ২০১৯ সালে চিকিৎসায় নোবেল পান তিনজন। তারা হলেন- উইলিয়াম কাইলিন জুনিয়র, স্যার পিটার র‌্যাটক্লিফ ও গ্রেগ সেমেনজা।

আগামীকাল মঙ্গলবার (০৬ অক্টোবর) পদার্থবিদ্যায়, বুধবার (০৭ অক্টোবর) রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

এর আগে নোবেল ফাউন্ডেশন জানিয়েছে, ডিসেম্বরে নোবেল পুরস্কার দেওয়ার রাজকীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে নোবেলজয়ীরা তাদের নিজ নিজ দেশে বসেই ওয়েবিনারে অংশগ্রহণের মাধ্যমে ভার্চুয়াল নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ