1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত সুন্দরবনসংলগ্ন ৩ গ্রামে বাঘ আতংক, রাত জেগে চলছে পাহারা রংপুরে নতুন হাসপাতাল নির্মাণের দাবিতে একাধিকবার চিঠি, সাড়া নেই মন্ত্রণালয়ের সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান বিএনপি যখনই ক্ষমতায় গেছে, চেষ্টা করেছে ক্ষমতা কুক্ষিগত করতে: নাহিদ ইসলাম মালয়ালম সিনেমা দেখতে চান, শুরু করতে পারেন এই ১০টি দিয়ে জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর বাংলাদেশ-জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারা বিশ্ব ইজতেমার তারিখ দ্রুত ঘোষণার দাবি সাদপন্থীদের

খালেদার গাড়িবহর আটকে এরশাদুল্লার সমর্থকদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুলাই, ২০১২
  • ১৬১ Time View

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে খালেদা জিয়ার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা এরশাদুল্লার সমর্থকরা। এসময় তার বহিষ্কার আদেশ প্রত্যাহারেরও দাবি জানানো হয়।

আকবর শাহ ও লালখান বাজার এলাকায় ত্রাণ বিতরণ শেষে চান্দগাঁও স্বাধীনতা পার্কে ত্রাণ বিতরণে জন্য যাওয়ার পথে শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বহদ্দারহাটে গাড়ির গতিরোধ করে তারা। এসময় প্রায় আধঘণ্টা খালেদা জিয়ার গাড়িবহর আটকে রাখে।

এসময় কয়েকশ সমর্থক বিক্ষোভ প্রদর্শন করে এরশাদুল্লার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানায়।

এরপর বিক্ষোভকারীরা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ির গতিরোধ করে। পরে বিরোধীদলীয় নেতার নিরাপত্তা বাহিনী গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এমকে আনোয়ার ও মোর্শেদ খানের গাড়ি বহরে হামলা করে এরশাদুল্লার সমর্থকরা। এরপর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ