1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

হাসপাতাল থেকে বেরিয়ে ‘চমকে’ দিলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৬৩ Time View

সাংবাদিকেরা জানতেন না। জানতেন না তার কোনো সমর্থক। স্থানীয় সময় রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাউকে কিছু না বলে এভাবে হঠাৎ ওয়াল্টার রিড হাসপাতালের বাইরে বেরিয়ে সমর্থকদের চমকে দিয়েছেন।

একটি ভিডিওতে দেখা গেছে, কালো মাস্ক পরা ট্রাম্প বিলাসবহুল গাড়িতে হাসপাতাল থেকে বেরিয়ে সমর্থকদের হাত নেড়ে অভিবাদনের জবাব দিচ্ছেন। গাড়ির সামনের সিটে যে দুজন বসে আছেন, তারাও মাস্ক পরা।

এরপর হোয়াইট হাউজ থেকে বিবৃতিতে জানানো হয়, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শেষ দিকে তার সমর্থকদের সঙ্গে দেখা করতে বেরিয়ে আসেন। এখন তিনি সামরিক হাসপাতালের প্রেসিডেন্ট বক্সে আছেন।’

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকালে) ট্রাম্প টুইট করে জানান, তিনি ও তার স্ত্রীর করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে।

আক্রান্তের পর পর হোয়াইট হাউজে ট্রাম্প পরীক্ষামূলক একটি ইনজেকশন নেন বলে বিবিসি’র খবরে বলা হয়।

ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের চেয়ে প্রেসিডেন্টের অবস্থা বেশি গুরুতর হওয়ায় দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়।

হাসপাতাল থেকে কিছু সময়ের জন্য বের হওয়ার আগে ট্রাম্প বলেন, ‘আমরা চিকিৎসকদের থেকে ভালো ভালো রিপোর্ট পাচ্ছি। এটা দারুণ হাসপাতাল। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

ট্রাম্প হাসপাতালে ভর্তি হওয়ার পর তার সমর্থকেরা এদিন হাসপাতালের সামনে জড়ো হয়ে প্রার্থনা করেন। তাদের দেখা দিতেই শরীরে করোনা নিয়ে বের হয়ে যান।

শুক্রবার হাসপাতালে আসার পর থেকে এখন পর্যন্ত এই চিকিৎসাকেন্দ্রকে তার কাছে স্কুল মনে হচ্ছে, ‘দারুণ অভিজ্ঞতা। আমি কভিড সম্পর্কে অনেক কিছু শিখেছি। সত্যিকারের স্কুলে এসে আমি এসব শিখলাম।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ