1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে তামান্না ভাটিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৬২ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া।

কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ‘বাহুবলী’খ্যাত এই তারকাকে।

কয়েক মাস আগে তার বাবা-মাও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন।

সম্প্রতি একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য হায়দ্রাবাদে গিয়েছেন তামান্না। সেখানে যাওয়ার পর তার করোনার উপসর্গ দেখা দেয়। এরপর তিনি চিকিৎসার জন্য সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

তামান্নার হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি ছড়িয়ে পড়লে, অভিনেত্রীর ভক্তরা সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করে।

এর আগে গত আগস্টে তামান্নার বাবা ও মা একসঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হন। তখন বিষয়টি এই তারকা নিজেই সামাজিক মাধ্যমে জানান। তখন তামান্নাসহ তার পরিবারের অন্যান্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এবার শুটিং করতে গিয়ে আক্রান্ত হয়েছেন লাস্যময়ী এই নায়িকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ