1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

মিশরের মরুভূমিতে পাওয়া গেলো কয়েক ডজন মমি

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৫৫ Time View

মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে সাক্কারার প্রাচীন সমাধিভূমি থেকে আরো কয়েক ডজন নতুন মমির সন্ধান পেয়েছে দেশটির প্রত্নতাত্ত্বিকরা। এছাড়া ৫৯টি সারকোফ্যাগাসও পাওয়া গেছে সেখানে। চলতি বছর এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার।

জানা গেছে, সাক্কারার প্রাচীন সমাধিভূমি খনন করে এসব মমি খুঁজে পাওয়া যায়। শনিবার এক আন্তর্জাতিক প্রেস কনফারেন্সে মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রী খালিদ আল-আনানি কয়েক ডজন দেশের রাষ্ট্রদূতদের সামনে একটি সারকোফ্যাগাস খোলেন। সারকোফ্যাগাস হচ্ছে কফিন যেখানে মমি রাখা হয়।

তিনি জানান, প্রাচীন মিশরের বিস্ময় এখনো ফুরিয়ে যায়নি। কারণ শুক্রবার রাতেই তারা ২৭টি সারকোফ্যাগাস আবিষ্কার করেছেন। এই ৫৯টি কফিনের গঠন দুই হাজার ৬০০ বছর পরও মজবুত রয়েছে। এছাড়া ভেতরের মমির অবস্থাও ভাল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মিশর সরকার জানিয়েছে, গিজার পিরামিডের কাছে নবনির্মিত গ্র্যান্ড ইজিপশিয়ান যাদুঘরে এসব মমি দর্শনার্থীদের জন্য সাজিয়ে রাখা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ