1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

ভারতে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ছাড়াল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৩৭ Time View

ভারতে করোনাভাইরাসে (কোভিড১৯) মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। সে সঙ্গে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যাও ৬৪ লাখ অতিক্রম করেছে। এ ছাড়া দেশটিতে ৫৪ লাখের ওপর বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত ১ লাখ ৮৭৫ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৬৪ লাখ ৭১ হাজার ৯৩৪ জন। সুস্থ হয়েছেন ৫৪ লাখ ২৫ হাজার ৭৭ জন।

ভারতের মধ্যে এখনো করোনা আক্রান্ত রাজ্যের তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তারপরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ, এর পর কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও দিল্লি। আর দিল্লির ঠিক পরেই সপ্তম স্থানে পশ্চিমবঙ্গ। এই সাতটি রাজ্যেই করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে।

মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৯২২ জন। অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৬ হাজার ৭৯০ জন, কর্নাটকে মোট আক্রান্ত ৬ লাখ ২০ হাজার ৬৩০, তামিলনাড়ুতে ৬ লাখ ৮ হাজার ৮৮৫, উত্তরপ্রদেশ ৪ লাখ ৬ হাজার ৯৯৫, দিল্লিতে আক্রান্ত ২ লাখ ৮৫ হাজার ৬৭২ ও পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত ২ লাখ ৬৩ হাজার ৩৬৪ জন।
খবর টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ