1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

বিশ্বব্যাপী করোনায় আরও সাড়ে ৫ হাজার মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৪৩ Time View

দাপট কমছেই না বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের। যেখানে গত একদিনে সাড়ে ৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এতে মৃতের সংখ্যা ১০ লাখ ৩২ হাজার ছাড়িয়ে গেছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখের বেশি মানবদেহে। ফলে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লাখ ছাড়িয়েছে।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ১৬ হাজার ২৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে করোনাক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লাখ ১৯ হাজার ৫২৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ ঝরেছে ৫ হাজার ৬০৩ জনের। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১০ লাখ ৩২ হাজার ৭৪১ জনে ঠেকেছে।

অন্যদিকে গত একদিনে সুস্থতা লাভ করেছেন প্রায় সোয়া দুই লাখ রোগী। এতে করে করোনামুক্ত হওয়ার সংখ্যা বেড়ে ২ কোটি ৫৮ লাখ ৮৬ হাজার ৯৮২ জনে পৌঁছেছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৭৫ লাখ ৪৯ হাজার ৩২৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ১৩ হাজার ৫২৪ জন।

সংক্রমণের নিরিখে দুইয়ে থাকা ভারতে গত একদিনেও প্রায় ৮০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৬৪ লাখ ৭১ হাজার ৯৩৪ জনে পৌঁছেছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১ লাখ ৮৭৫ জনের।

প্রাণহানির তালিকায় দুই নম্বরে অবস্থান করা ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা ৪৮ লাখ ৮২ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণহানি বেড়ে ১ লাখ ৪৫ হাজার ৪৩১ জনে ঠেকেছে।

পৃথিবী বৃহত্তম দেশ রাশিয়ায় সংক্রমণের হার আগের মতোই। যেখানে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১১ লাখ ৯৪ হাজার ৬৪৩ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৭৭ জনে।

কলম্বিয়ায় শনাক্ত ৮ লাখ ৪১ হাজার ৫৩১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৩৯৭ জনের।

পেরুতে আক্রান্ত ৮ লাখ ২১ হাজার ৫৬৪ জনে দাঁড়িয়েছে। যেখানে মৃতের সংখ্যা ৩২ হাজার ৬০৯ জনে ঠেকেছে।

স্পেনে আক্রান্ত ৮ লাখ ১১ হাজারের কাছাকাছি। প্রাণ গেছে ৩২ হাজার ৮৬ জনের।

আর্জেন্টিনায় সংক্রমিতের সংখ্যা ৭ লাখ ৮০ হাজার ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে ২০ হাজার ৫৯৯ জনের।

মেক্সিকোয় আক্রান্ত ৭ লাখ ৪৮ হাজারের বেশি। সেখানে প্রাণ গেছে ৭৮ হাজার ৭৮ জন মানুষের।

দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৭৮ হাজার ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে ১৬ হাজার ৯০৯ জনের।

ফ্রান্সে করোনার ভুক্তভোগী ৫ লাখ ৮৯ হাজার ৬৫৩ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩২ হাজার ১৫৫ জনের।

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে। যেখানে প্রাণ ঝরেছে ৪২ হাজার ২৬৮ জন ভুক্তভোগীর।

চিলিতে করোনা হানা দিয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৫৯০ জন মানুষের দেহে। এর মধ্যে ১২ হাজার ৮৬৭ জনের মৃত্যু হয়েছে।

ইরানে করোনার শিকার ৪ লাখ ৬৪ হাজার ৫৯৬ জন মানুষ। প্রাণহানি ঘটেছে ২৬ হাজার ৫৬৭ জনের।

ইরাকে করোনার ভুক্তভোগী ৩ লাখ ৭২ হাজার ২৫৯ জন মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৯ হাজার ২৯৮ জনের।

এদিকে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, গতকাল শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৩০৫ জনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ