1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

আওয়ামীলীগের কার্যনিবাহী কমিটির বৈঠক আজ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৫১ Time View

আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক আজ শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল শুক্রবার আওয়ামীলীগের দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, করোনার কারণে আটকে থাকা সাংগঠনিক কিছু বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহীর এই বৈঠকে থেকে।

আওয়ামীলীগের নীতিনির্ধারক নেতাদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সহযোগী সংগঠন ও সম্মেলন হওয়া জেলা কমিটিগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠন, বিভাগীয় উপ-কমিটিগুলো চূড়ান্ত করা, দীর্ঘদিন সম্মেলন না হওয়া জেলা-মহানগর-উপজেলা কমিটির দ্রুত সম্মেলনের মাধ্যমে দলকে তৃণমূল পর্যন্ত শক্তিশালীকরণ, সভাপতিমণ্ডলীর সদস্যদের সমন্বয়ে প্রস্তাবিত বিভাগভিত্তিক সাংগঠনিক কমিটি চূড়ান্তসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত আসতে পারে।

বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে দলটির কার্যনিবাহী সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ