1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত সুন্দরবনসংলগ্ন ৩ গ্রামে বাঘ আতংক, রাত জেগে চলছে পাহারা রংপুরে নতুন হাসপাতাল নির্মাণের দাবিতে একাধিকবার চিঠি, সাড়া নেই মন্ত্রণালয়ের সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান বিএনপি যখনই ক্ষমতায় গেছে, চেষ্টা করেছে ক্ষমতা কুক্ষিগত করতে: নাহিদ ইসলাম মালয়ালম সিনেমা দেখতে চান, শুরু করতে পারেন এই ১০টি দিয়ে জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর বাংলাদেশ-জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারা বিশ্ব ইজতেমার তারিখ দ্রুত ঘোষণার দাবি সাদপন্থীদের

দেশে একটি ধারাই আছে, মুক্তিযুদ্ধের চেতনার ধারা- সুরঞ্জিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুলাই, ২০১২
  • ২১১ Time View

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘বাংলাদেশে তৃতীয় কোনো ধারা নেই, একটি ধারা আছে, তা হচ্ছে, মুক্তিযুদ্ধের ধারা, মুক্তিযুদ্ধের চেতনার ধারা।’

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদীর উপর সেতুর নির্মাণ কাজের উদ্বোধন শেষে স্থানীয় বালুর মাঠে এলজিইডি আয়োজিত উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে সাম্প্রদায়িক ধারার রাজনীতির সৃষ্টির মাধ্যমে পাকিস্তানি নীতি অনুসরণ করে জিয়া কৃত্রিম ধারা সৃষ্টি করেছেন। জনগণ তা মেনে নেয়নি।’

প্রধান অতিথির মন্ত্রী বলেন, ‘উন্নত বিশ্বের দেশের স্থপতির বিরুদ্ধে কেউ কিছু বলেনা।’

উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ও ইংল্যান্ডের রাণির বিরুদ্ধে দেশগুলোর কেউ কিছু বলে না। তদ্রুপ, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধের কিছু বলা যায়না।’

সেনগুপ্ত বলেন, ‘আওয়ামী লীগ তথা মহাজোট সরকার বিদেশিদের তাবেদারি করেনা। দেশের উন্নয়নে বিশ্বাস করে।‘

তিনি জানান, কালনী সেতু নির্মাণের মধ্য দিয়ে এ অঞ্চলের উন্নয়নের সেতুবন্ধন তৈরি হয়েছে।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার ওলিউর রহমানের সভাপতিত্বে উন্নয়ন সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক,  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ  ওয়াহিদুর রহমান, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর কুদ্দুছ, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান অবনী মোহন দাস, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিন, দিরাই উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান আরজু প্রমুখ।

প্রসঙ্গত, উপজেলার কালনী নদীর ওপর ২২ কোটি টাকা ব্যয়ে ২১০ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ