1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

ইসরাইলকে পরমাণু অস্ত্র ধ্বংসে বাধ্য করতে হবে: ইরান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৪৮ Time View

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ইসরাইলকে তার পরমাণু অস্ত্রভাণ্ডার ধ্বংস করতে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ইসরাইল যাতে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে সই করে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

জারিফ শুক্রবার জাতিসংঘের পক্ষ থেকে পরমাণু অস্ত্র নিমূল বিষয়ক একটি আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলনে দেয়া ভাষণে এ আহ্বান জানান।বিশ্বের প্রথম ও একমাত্র পরমাণু অস্ত্র ব্যবহারকারী দেশ আমেরিকার তীব্র সমালোচনা করে জারিফ বলেন, জাতিসংঘের এই ফোরামের মাধ্যমে গোটা বিশ্ব পরমাণু অস্ত্রের দুঃস্বপ্ন থেকে মুক্তি পাবে বলে ইরান আশা করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের পরমাণু অস্ত্রধর সবগুলো দেশকে এনপিটি চুক্তির আওতায় এনে তাদের এসব গণবিধ্বংসী অস্ত্র ধ্বংস করার সময়সীমা নির্ধারণ করে দিতে হবে।

জারিফ মার্কিন সরকারের তীব্র সমালোচনা করে বলেন, আমেরিকা একদিকে নিজের পরমাণু অস্ত্র ভাণ্ডারকে সমৃদ্ধ করছে এবং অন্যদিকে যেসব দেশ শান্তিপূর্ণ কাজে পরমাণু অস্ত্র ব্যবহার করতে চায় তাদেরকে বাধা দিচ্ছে। ইরানের পরমাণু সমঝোতা ও রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াকে তিনি এনপিটি চুক্তির প্রতি বড় ধরনের আঘাত বলে মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ