1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১০ লাখ ১২ হাজার ছাড়াল

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬ Time View

সারাবিশ্বে সংক্রামক ব্যাধি করোনা ভাইরাসের প্রাদূর্ভাব আপন গতিতে বেড়েই চলছে। বাড়ছে মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। তুলনামূলকভাবে সুস্থ হওয়ার সংখ্যা নেহাত কম না হলেও আতঙ্ক ছাড়ছে না জনমনে। বিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা ১০ লাখ ১২ হাজার অতিক্রম করেছে। এ ছাড়া আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ৩৮ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ লাখ ১২ হাজার ৬৫৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৪১ হাজার ৭২৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৫১ লাখ ৪৫ হাজার ৬৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ১০ হাজার ৭৮৫ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৭৪ লাখ ৬ হাজার ১৪৬ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬২ লাখ ২৩ হাজার ৫১৯ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৭ হাজার ৫২৯ জন।

করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ৮০ হাজার ৩১৭ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৪৩ হাজার ১০ জন।

করোনায় মৃতের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৭ হাজার ১৬৩ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৩৮ হাজার ১৬৩ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১১ লাখ ৬৭ হাজার ৮০৫ জন। আর মৃতের সংখ্যা ২০ হাজার ৫৪৫ জন।

সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত (৫১ লাখ ৮৪ হাজার ৬৩৪ জন), দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৪৬ লাখ ৪৮ হাজার ৬৮৩ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৪১ লাখ ৩৫ হাজার ৮৮ জন)।

এদিকে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৪৩ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ২১৯ জনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ